এনএইচটিটিআই এর সাথে নভোএয়ার এর চুক্তি

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২২:৫৯

দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট (এনএইচটিটিআই) এর সঙ্গে প্রশিক্ষণ চুক্তি করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট এর সম্মেলন কক্ষে এ চুক্তি  স্বাক্ষরিত হয়।  

ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট এর অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী এবং নভোএয়ার এর মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার জনাব এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময়  ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউটের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টর প্রধান শাকের হোসেন, নভোএয়ার এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মাঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, নিয়মিত নভোএয়ারের কর্মকর্তাদের এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেবে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট।

ইত্তেফাক/নূহু