দিনাজপুরের কাহারোল উপজেলায় অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি দোকানঘর পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে তিনটার দিকে উপজেলার সদরের ধান হাটি সংলগ্ন সরকারি মার্কেটে মুদিখানা ও কাঁচা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে ৫০টিরও বেশি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকারও অধিক।
এ খবরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
