সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) গ্রেফতার করছে গোয়েন্দা পুলিশ।
শফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুরা গ্রামের মো. মোক্তাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে জেলায় মোট ৩৪জেএমবি সদস্যকে আটক করলো সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
