কাশ্মিরে সেনা অভিযানে ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪৭

রয়টার্স

গতকাল শুক্রবার ভারতীয় সেনার গুলিতে কাশ্মিরের ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।  এনিয়ে এবছর  ভারতীয় সেনার গুলিতে কাশ্মিরের ৪ শত মানুষ নিহত হল। নিহতদের প্রায় অর্ধেক সশস্ত্র গেরিলা। ভারতের কর্মকর্তারা বলেছেন কাশ্মিরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। কাশ্মিরে পুলিশ সদস্য এবং তাদের পরিবারের ওপর সম্প্রতি  একের পর এক হামলা হচ্ছে। ভারতের সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শ্রিনগরের দক্ষিণের একটি গ্রামে শুক্রবার অভিযান চালানো হয়।