জামালপুরে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১০:৩২
 
জামালপুরের মেলান্দহে বাসের ধাক্কায় এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক আব্দুল মজিদ (৪৫) এর বাড়ি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের তারাকান্দা গ্রামে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইসলামপুর থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি মেলান্দহ উপজেলার টনকিবাজার অতিক্রম করাকালে রাস্তায় রিকশাসহ চালক আব্দুল মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে।