মানবতাবিরোধী মামলায় বাকি'র বাড়ি ঘেরাও পুলিশের

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৯:২১
 
মানবতাবিরোধী মামলায় সাতক্ষীরার এম. আব্দুল্লাহেল বাকিকে শুক্রবার দুপুর থেকে নিজ বাড়িতে ঘেরাও করে রেখেছে পুলিশ।
 
আব্দুল্লাহেল বাকি'র বাড়ি সদর উপজেলার বুলারাটি গ্রামে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি।
 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, বাকিকে নিজ বাড়িতে পুলিশ ঘেরাও করে রেখেছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সতর্কতার সঙ্গে রবিবার ঢাকার আদালতে তোলা হবে।
 
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮মার্চ বাকিসহ সাতক্ষীরায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।