নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর সাবিনা আক্তার মিতু নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। সাবিনা ওই গ্রামের ইমাম আলীর মেয়ে।
জানা গেছে, সাবিনা আক্তার মিতু স্থানীয় হাসনাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সে স্কুলে যায়। সন্ধ্যা নাগাদ সে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। শনিবার সকালে মিতুর লাশ বাড়ির পাশের একটি কলাগাছের ঝোপের ভিতর পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন।
