১৫ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণের পর ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক শিক্ষক। যুক্তরাষ্ট্রের টেনেসসি রাজ্যের খেলিওখা শহরে এ ঘটনা ঘটে। এই অপহরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি রাজ্যের তদন্তকারী সংস্থা। তারা জানায়, সার্ভিলিয়েন্স ক্যামেরার মাধ্যমে দেখা যায় দুই বন্দুক নিয়ে মেয়েটিকে অপহরণ করেছে এই শিক্ষক।
তদন্তকারী সংস্থাটি আরো জানায়, আলবামা রাজ্যের ডেকটর শহরের সার্ভিলিয়েন্স ক্যামেরায় শেষ বারের মত এই শিক্ষার্থী ও শিক্ষককে দেখা গিয়েছে। তারপর থেকে আরো ৫ দিন পার হয়ে গেলেও নতুন কোন তথ্য পাওয়া যায়নি। এর ব্যাখ্যায় টেনেসসি রাজ্যের তদন্তকারী সংস্থা জানায়, খুব সম্ভবত মেয়েটিকে নিয়ে কোন এক গ্রাম এলাকায় চলে গেছেন এই শিক্ষক এ কারণে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, এই শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে চুমু খাওয়ার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তদন্ত করে নিশ্চিত হতে পারেনি। কিন্তু এ সময় শিক্ষকটিতে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়। আর তার কিছুদিন পরেই এ ঘটনা ঘটে। সিএনএন।
