রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সদর দফতর সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জেএমবির ‘সরোয়ার-তামিম গ্রুপের’সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
