চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উপর দিয়ে বহমান ভৈরব নদে ডুবে শিশু আল কাদির (৫) মারা গেছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কাদির ভৈরব নদের ধারে জীবননগর শহরতলীর গাঙপাড়ায় অবস্থিত ফুফু বুলবুলির বাড়িতে বেড়াতে গিয়ে নদে পড়ে গেলে সে ডুবে যায়।
সকাল ১০টার দিকে মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। সে একই পাড়ার ভ্যানচালক আরব আলীর একমাত্র ছেলে।
