কুষ্টিয়া সীমান্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপি’র একটি টহল দল আজ বুধবার দপুরে (২২ মার্চ ২০১৭) অভিযান চালিয়ে ৬ শত বোতল ফেন্সিডিল আটক করেছে।
নায়েব সুবেদার তাজুল ইসলাম সীমান্ত পিলার ১৫২/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর পশ্চিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ওই ফেন্সিডিল আটক করে।
আটককৃত মাদকদ্রব্য সমূহের আনুমানিক মূল্য ২লক্ষ ৪০ হাজার টাকা। সেগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে আটককৃত ফেনসিডিল জমা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
