আরিফুর রহমান
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের নিয়ে মিডিয়া নেটওয়ার্কিং অনুষ্ঠান করেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল বাংলাদেশ।। অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি নতুন পণ্য উন্মুক্তের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। গ্রাহকদের উদ্দেশে বিশেষ ঘোষণাটি দেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমান ।
এ সময় আতিকুর রহমান জানান, চলতি প্রান্তিক থেকে প্রতিটি ডেল কনজ্যুমার নোটবুকের অপারেটিং সিস্টেমে থাকবে মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ। ফলে ক্রেতাদের পাইরেটেড অপারেটিং সিস্টেম নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। এতে করে নোটবুকের নিরাপত্তা ও পারফরমেন্স আরো উন্নত হবে।
আতিকুর রহমান আরো জানান, উল্লিখিত সুবিধার পাশাপাশি শীঘ্রই শিক্ষার্থীদের জন্য ‘এ বেটার ডে উইথ ডেল :পাওয়ার অব ইওর প্যাশন ’ নামের একটি ক্যাম্পেইন চালু হচ্ছে। ক্যাম্পেইনটির আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে ‘শিক্ষামূলক রোড শো’।
রোড শো’র পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরো থাকছে কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য আয়োজন। যেখানে শিক্ষার্থীরা অংশ নিয়ে জিতে নিতে পারবেন উপহার।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের জন্য একটা কনসিসটেন্টি লুক তৈরি করা এবং তাদের অনুভূতিগুলো জানার জন্যও কাজ করছি আমরা। সেক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি। যেমন বিনোদন, নতুন কিছু তৈরি, গেইমিং এবং লক্ষ্য অর্জনে করণীয়গুলো বাস্তবায়ন করা যেগুলো গ্রাহকদের জীবন আরো সহজ করে তুলবে।
মিডিয়া নেটওয়ার্কিং আয়োজন থেকে জানানো হয়, ডেল নোটবুক কিনলে গ্রাহকরা ম্যাকাফি অ্যান্টিভাইরাস ফ্রি পাবেন। এছাড়াও ডেলের প্রতিটি নোটবুকে দুই বছরের ওয়ারেন্টি সেবা মিলবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
