এফবিসিসিআই এর পরিচালক এম শোয়েব চৌধুরী বুধবার ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। তাঁরা ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এম শোয়েব চৌধুরী একাত্তরের মুক্তিযুদ্ধ সময়কালীন ভারতীয় সরকারের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ভারতীয় হাইকমিশনার বর্তমান বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জঙ্গিবিরোধী অভিযানের প্রশংসা করেন। সাক্ষাৎ এর সময় এম শোয়েব চৌধুরী ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
