বাউল সম্রাট লালন শাহ’র ১২৩তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে শুরু হয়েছে দু’দিনব্যাপী লালন উত্সব। বুধবার রাতে উত্সবের উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল।
সভাপতিত্ব করেন মায়ের দান শান্তি আশ্রমের সভাপতি রফিক-উল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, আমঝুপি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মতিউল আশরাফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। লালনের বাণী সবার কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনিল ফকিরের আশ্রমে প্রতিবছরেই আয়োজন করা হয় এ উত্সবের। শুধু এ জেলা নয় দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য লালন ভক্ত ছুটে আসেন এখানে। গানে গানে সাইজির দর্শন প্রচার করেন তারা। উত্সবের প্রধান আকর্ষণ বিখ্যাত পালাগান শিল্পী খোরশেদ আলম ও তার দল।
ইত্তেফাক/নূহু
