ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে শনিবার দুপুরে আগুন লেগে ১৪টি দোকান ঘর ও একটি বাড়ি পুড়ে গেছে।
ওই বাজারের ব্যবসায়ী বিপুল কুমারের হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তার আগেই পুড়ে যায় বাজারের ১৪টি দোকান ও রকমান মোল্যার একটি বাড়ি। আগুনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার ও সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
