জোট না হওয়ার জন্য রাহুলকে দায়ী করলেন কেজরিওয়াল

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:৩২

 

লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য অনেকবার আক্ষেপ শোনা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের কথায়। এ ব্যাপারে কংগ্রেসকেই দুষেছেন আম আদমি পার্টির প্রধান। এবার জোট না হওয়ার দায় সরাসরি রাহুলকে দিলেন কেজরিওয়াল। তার অভিযোগ, সমপ্রতি রাহুলের সঙ্গে দেখা করে জোটের প্রসঙ্গ তুলেছিলেন। কিন্তু কংগ্রেস সভাপতি সরাসরি ‘না’ করে দিয়েছেন। এ নিয়ে এখনও কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আম আদমি পার্টির (আপ) সঙ্গে জোট করার বিরোধী শিবিরের অন্যতম প্রধান ছিলেন দিল্লির কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিত। সমপ্রতি তিনি বলেছিলেন, কেজরিওয়াল রাহুলকে জোটের প্রস্তাবই দেননি। এই প্রশ্নের জবাবে সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত উপেক্ষাই করেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছি। শীলা দীক্ষিত সেই স্তরের গুরুত্বপূর্ণ নেত্রী নন।’ খবর আনন্দবাজার পত্রিকার