স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত 'এসইউবি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী' এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বিভিন্ন কলেজে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে (এসইউবি) এর ধানমন্ডিস্থ নিজস্ব ক্যাম্পাসে পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উদ্যান সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমেজ উদ্দিন ও ঢাকা মহিলা কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর সামসুল ওয়ারেস, রেজিস্টার এ এইচ লুতফুল হাসান।
আরো উপস্থিত ছিলেন এসইউবি'র বিজনেস বিভাগের প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক নিপা সাহা এবং সহকারী রেজিস্টার ফারহানা শারমিন লিজা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা উদ্যান সরকারি কলেজ এবং ঢাকা মহিলা কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ভবিষ্যতেও শিক্ষার প্রচার-প্রসার ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এই ধরনের উদ্যোগ নিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইত্তেফাক/রাফাত
