ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:৪৮
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার কুটি-চৌহমুনী এলাকার কালামুড়িয়া ব্রিজের কাছে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়। কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ পড়ে থাকতে দেখে ইউপি চৌকিদার শাহলম থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের গুলির চিহ্ন রয়েছে । প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ লাশের পাশ থেকে একটি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করে।