লালমনিরহাটে পাঁচ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:০২
 
লালমনিরহাট বিদ্যুৎ বিতরণ বিভাগে মঙ্গলবার দুপুরে ১৩৩ কেভির মুল গ্রিডে আগুন লাগায় জেলার পাঁচটি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
 
জানাযায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ করে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
 
লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপক রেজ্জাকুল ইসলাম জানান, পাটগ্রামের একটি লাইনে সমস্যার কারণে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।