ঝড়ের তাণ্ডবে ক্যাম্পাসের দুর্দশা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:০৮

গত রবিবার রাতের ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যামপাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ফলে ঘণ্টাখানেক ক্যাম্পাসে বিদ্যুত্ ছিল না। এবং প্রচণ্ড বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে মাস্টারদা সূর্যসেন হলের সামনের পুরো মল চত্বর। এছাড়া ক্যাম্পাসের গাছগাছালি ভেঙে রাস্তায় পড়ে এবং চলাচলের পথ বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে সেগুলো অপসারণ করে খেলার মাঠে রাখায় খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রাস্তায় পড়ে আছে পাতা এবং জমে থাকা পানি। এছাড়াও ঝড়ের তাণ্ডবে কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারেরও ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায়, ক্যাম্পাসের পরিবেশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জসিম উদ্দীন

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়