মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বাড়ি দুইটি ঘিরে রাখে পুলিশ। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। তারা একের পর এক গ্রেনেড ছুড়ছে বলে জানা গেছে।
মৌলভীবাজারে বড়হাট ও সরকারবাজার ফতেহপুর এলাকায় দুইটি বাড়ি ঘিরে রখেছে র্যাব ও পুলিশের সদস্যরা।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
