গতকাল ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠানের মধ্যে শ্যামলী এলাকার মুসলিম সুইটস এন্ড কনফেকশনারি, কেক জোন, ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় এবং নিউ মুসলিম সুইটস এন্ড বেকারি দই পণ্যের মোড়কে ওজন, মূল্য, উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও মোহাম্মদপুর এলাকার মোহাম্মদীয়া স্টোর এর ন্যাশনাল ফুড প্রোডাক্টস স্পেশাল মিল্ক ব্রেড পণ্যের মোড়কে ঘোষিত ওজন ৪২০ গ্রামের পরিবর্তে পরিমাপে ৩৪৮ গ্রাম পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। — প্রেস বিজ্ঞপ্তি
