সিলেট অফিস
রবিবার রাতে ড্যাব সিলেট বিভাগীয় উপ-কমিটির চিকিত্সক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট বিভাগীয় উপ-কমিটির উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত চিকিত্সক সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড্যাব সিলেট বিভাগীয় উপ-কমিটির আহবায়ক ডা. শামীমুর রহমান। সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ডা. ওবায়দুল কাবির খান, কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন ভূইয়া মাসুম।
