প্রেমে সাড়া না পেয়ে নবম শ্রেনির এক ছাত্রীকে মারপিট করেছে বখাটে যুবক নাইম উদ্দিন (১৮)।
বুধবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরী বর্তমানে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাইম উদ্দিন একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
ফুলছড়ি থানার ওসি মো. আব্দুল খালেক জানান, নাইম স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই তাকে উত্যক্ত করতো। বুধবার স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় নাইম উদ্দিন ওই ছাত্রীর পথরোধ করে দাঁড়ায় এবং প্রেম নিবেদন করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় নাইম ওই ছাত্রীকে বেদম মারপিট করে। এ সময় স্থানীয় লোকজন চলে আসলে নাইম দ্রুত চলে যায়। নাইম উদ্দিনকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
