রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রবিবার কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুল আজিজ (৫০) ও তার মেয়ে অফিফার (৩)।
সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম যাওয়ার পথে বিপরীতমুখী বান্দরবানের লামা উপজেলা পরিষদ চেয়ারম্যানের জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু মার্মা দুর্ঘটনার সময় গাড়িতে থাকলেও অক্ষত আছেন। দুর্ঘটনায় চালকসহ অটোরিকশার চার আরোহী আহত হন। আহত অবস্থায় চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ওই দুইজন মারা যান। তবে আব্দুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালককে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, সোমবার সকালে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের চালকের অসাবধানতায় মাটিবহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম রায়হান (৮)। সে ওই গ্রামের কৃষক বশির মোল্যার ছেলে।
