মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাক’ সফল সমাপ্তি হয়েছে। জঙ্গি আস্তানায় চালানো অভিযানের পর ভেতরে বিস্ফোরণে ছিন্নভিন্ন ৭-৮ লাশের অংশ দেখা গেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এদিকে রাত পোহালেই (শুক্রবার ৩১ মার্চ) অপর আস্তানা পৌরশহরের বড়হাটে অভিযান চালাবে সোয়াত ও সিটিসি। সন্ধ্যায় সোয়াতের একটি টিম এলাকা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানিয়েছে।
পর্যবেক্ষণ শেষে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম জানান, দিনভর বৈরী আবহাওয়া মধ্যেও নাসিরপুরে সোয়াতদলের অভিযান সফলভাবে সমাপ্ত হয়েছে। আলোক সল্পতার কারণে বড়হাটে রাতে অভিযান চালানো সম্ভব হবে না। শুক্রবার সকালে বড়হাটের আস্তানায় অপারেশন হিটব্যাক নামেই অভিযানটি চালাবে সোয়াতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
