সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতার প্রহারে আওয়ামী লীগ সদস্য আহত

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০০:৩৫

সীতাকুণ্ড ডিগ্রি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মদ্যপান করে পৌর আঃলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন শাওন(২৩) তার সাঙ্গপাঙ্গসহ মদ্যপান করে ফিরছিল। এ সময় তারা বর্তমান পৌর আওয়ামী লীগের বিজয় চক্রবর্তীকে এলোপাথারী পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বিজয়কে এলাকার লোকজন উদ্ধার করে সীতাকুণ্ড সরকারী হাসপাতালে ভর্তি করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। অন্যরা পালিয়ে গেলেও শাওন ও শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জানার জন্য মোবাইলে থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসানকে পাওয়া না গেলেও কর্তব্যরত ডিউটি অফিসার এস আই রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাওন ও শাহিনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আহত বিজয় মামলা করেছে।

ইত্তেফাক/নূহু