ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় গত রবিবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয়পার্টি জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা বাইসাইকেল প্রতীক নিয়ে ২৫ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফরিদ উদ্দিন (স্বতন্ত্র) টিউবয়েল প্রতীক নিয়ে ১২০৩ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত এবং জাতীয়পার্টি জেপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয়পার্টি জেপি মনোনিত এবং আওয়ামী লীগ সমর্থিত জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
