মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
রবিবার সন্ধ্যায় মতলব উত্তরে পিকআপের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত মুক্তা আক্তার(১১) উপজেলার হিজলাকান্দি গ্রামের মুক্তার আহমেদের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ পিকআপটি আটক করে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।
