সিলেটে ডন হাসান নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
সূত্র জানায়, ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ডন হাসান নামে ছাত্রদল কর্মীকে কোপানো হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডন হাসানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।
