ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও ব্যবসায়ী দুলাল তরুনী দাসকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৩ মার্চ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। গত ২৭ মার্চ একটি মোবাইল থেকে দুলালকে অপহরণ করা হয়েছে মর্মে তার ভাইয়ের কাছে টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দুলাল দাসের ভাই নিরাঞ্জন তরুনী দাস।
নিখোঁজ দুলালের ভাই নিরাঞ্জন তরুনী দাস জানান, বাড়ি থেকে সাইকেল বিক্রির কথা বলে বের হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ১০ দিন পেরিয়ে গেলেও ভাইকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
