বাগমারায় তালিকাভুক্ত জেএমবি গ্রেফতার

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:১৯
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক তালিকাভুক্ত সদস্যকে  গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃত জেএমবির সদস্যের নাম মাহমুদ হাসান (৫০)। তিনি উপজেলার গোয়ালকান্দী  ইউনিয়নের রামরামা গ্রামের মৃত দীন মোহাম্মাদের  ছেলে।শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, শুক্রবার রাতে উপজেলার গোয়ালকান্দী  ইউনিয়নের রামরামা গ্রামে অভিযান চালিয়ে জেএমবির ওই তালিকাভুক্ত সদস্য মাহমুদ হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি  ২০০৪ সালে বাগমারায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)  শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই বাহিনীর দলে যোগ দিয়ে সর্বহারা নিধনের নামে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সে সময় মাহমুদ হাসানের বিরুদ্ধে বাগমারা থানায় হত্যা, চাঁদাবাজি ও নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাহমুদ হাসান  আবারো এলাকায় ফিরে জেএমবিকে  সংগঠিত করে এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।