গাংনীতে অগ্নিকাণ্ডে গমক্ষেত পুড়ে ছাই

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২৯

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা 

গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-হিন্দা গ্রামের মাঠে রবিবার আগুন লেগে ১০ বিঘা জমির গমক্ষেত পুড়ে ছাই হয়েছে।

স্থানীয়রা জানান, তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে কৃষক রফিকুল ইসলাম দয়ের মাঠে গমের পরিত্যক্ত গাছ (নাড়া) পোড়াতে গিয়ে আগুন লাগে। মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই জমির সব গম পুড়ে ছাই হয়ে যায়।