রায়পুরায় আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:৩৩
নরসিংদীর রায়পুরায় নিজের তৈরি আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল সাকিব খান (১১) নামে এক কিশোরের।
 
সে উপজেলার দূর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের নয়াবাড়ীর মো. কমারুল মিয়ার একমাত্র ছেলে। রবিবার বিকালে জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। 
 
নিহতের স্বজনরা জানান, শনিবার বিকালে বাড়িতে একটি টিনের কৌটায় দিয়াশলাইয়ের বারুদ ডুকিয়ে মুখ লাগায়। পরে এটি বিস্ফোরিত হয় কিনা দেখার জন্য টিল ছুড়ে মেললে ওই মূহূর্তে এটি বিস্ফোরিত হয়ে কৌটার টিন এসে শাকিবের বুকের ভিতরে ডুকে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।