ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ি থানা পুলিশ গত রবিবার রাত ২টায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ মিলিগ্রাম ওজনের ১২ পুড়িয়া হেরোইন জব্দসহ দুই ভাইকে আটক করেছে। আটককৃত দুইভাই হচ্ছে উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিটলন ও মতিয়ার রহমান এগার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তার (ওসির) নির্দেশে থানার এসআই হোসাইন ও এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় হেরোইন সেবনকারীদের মাঝে বিক্রির জন্য হেরোইনের পুড়িয়া তৈরিকালে বিটলন ও মহিয়ার রহমান এগারকে আটক করে। এ ব্যাপারে গতকাল সোমবার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
