ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৭ জনকে আটক করা হয়।
সোমবার দুপুরে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জিহাদী বই, কম্পিউটার, ইলেট্রনিক ডিবাইস, আল আরাফা ব্যাংকের ৭০ লাখ টাকা লেনদেনের কাগজপত্র উদ্ধার করেছে। তবে বিস্ফোরক কোন দ্রব্যাদি পাওয়া যায়নি।
আটককৃতরা হলেন শহিদুল ইসলাম (৩০), আলামিন (২৫), আশিকুর রহমান (১৯), মাসুম আহম্মেদ (৩০), শাহ আল হোসেন মামুন (২৭), নাসির উদ্দিন (২৭), রুমান মিয়া (২৭)। তাদের বাড়ি ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়।
দুপুর ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার অ্যাডভোকেট আনুয়ারুল কাদিরের ১৭০/এ নম্বর বাসা এবং তার ছেলে অসিফ আনোয়ার মুরাদদের বাগিটি ঘেরাও করে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় পুলিশ। পুলিশ ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযার পরিচালনা করে।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন, পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিঙ্গাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
