বৈশাখী উত্সবে মুখোশ-ভুভুজেলা নিষিদ্ধ

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৩

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে পহেলা বৈশাখের দিন বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে উত্সবের দিন ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা, ব্যাগ বহন করা এবং ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।