মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্প। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়ালিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম কাজীপুর গ্রামের মহিদুল ইসলামের কাঁঠাল বাগানের ভিতর থেকে মঙ্গলবার সকালের দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করেন।
গাংনী থানার তদন্ত অফিসার কাফরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই ওয়ালিউল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল এনে পাচারের উদ্দেশে ওই বাগানে জড়ো করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাঁচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাবন্দী অবস্থায় সাড়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় ফেনসিডিলের ২ জন পলাতক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
