চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২০:০০
 
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
 
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশনের পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবুল হাসেম মজুমদার বলেন, 'চট্টগ্রামগামী একটি ট্রাক ও কক্সবাজারগামী যাত্রীবাহী ম্যাজিক স্পেশাল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী গাড়িটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
 
নিহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ কাইছার (২৮)। সে পেকুয়া উপজেলার শেখেরখিল গ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে বলে জানা যায়। অপরজনের নাম পেকুয়া সদর ইউনিয়নের বাসিন্দা নবী হোসেন (৪৫)। তাছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।