ডিএমপি’র চার থানার ওসি রদবদল

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান,ভাটারা, রামপুরা ও সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। ভাটারা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. কামরুজ্জামানকে অফিসার ইনচার্জ গুলশান থানা, গুলশান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিককে অফিসার ইনচার্জ ভাটারা থানা, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুছ ফকিরকে অফিসার ইনচার্জ রামপুরা থানা, রামপুরা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হককে গোয়েন্দা পশ্চিম বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ সোহরাব হোসেনকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানায় বদলি করা হয়েছে। গতকাল সোমবার কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।