পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে জাতীয়পার্টির (জেপি) এক নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপালির হাট সংলগ্ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনের ওই অনুষ্ঠানে জেপির স্থানীয় প্রবীণ নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু , যুগ্ম আহবায়ক ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় যুবসংহতির (জেপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. কামাল খান, জেপির ভিটাবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রেজা আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার, শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, উপজেলা যুবসংহতীর যুগ্ম আহবায়ক মো. শাহআলম পান্নু, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি মো. মোস্তফা সিকদার, উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব মো. সালহউদ্দিন রাহাত জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউনিয়ন যুবসংহতির মো. রবিউল সরদার, সাবেক ইউপি সদস্য মো. বাদল খান, মো. বেলায়েত হোসেন মৃধা, ইউনিয়ন আহবায়ক মো. বুলবুল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবসংহতির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য ও ইউপি সদস্য মো. রাজু গাজীসহ উপজেলা, ইউনিয়ন জেপি, যুবসংহতী, ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলের চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তি শালী করার জন্য তৃণমূল পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
