দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা বেগম আখতারুন্নাহার বেবীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা ও অন্যতম পরিচালক। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মরহুমার ২৫০, পশ্চিম ধানমন্ডি, রোড-১৯ (পুরাতন), মধুবাজারের নিজ বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল এবং নারিন্দা মশুরীখোলা শাহ্ সাহেবের বাড়ি দরবার শরীফে মরহুমার মাজার সংলগ্ন মসজিদে সকালে কোরআনখানি, বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশালে বাকেরগঞ্জ মুসল্লিবাড়ী সংলগ্ন জামে মসজিদে বাদ এশা ও দক্ষিণ পানিশাইল (জিরানী বাজার) বায়তুন নাহার জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে শরিক হতে মরহুমার সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
