রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ ভবনে আগুন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১২:৫৮
 
রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকাল সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নয়তলা ভবনটির তৃতীয় তলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সকাল ১০টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
 
ইত্তেফাক/মণ্ডল