রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর এলাকায় ট্রাকের ধাক্কায় রেন্টু মিয়া (৪০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেন্টু মিয়া উপজেলার ফকিরপাড়া গ্রামের গুণি মোহাম্মদের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুমরপুর এলাকায় একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় রেন্টু অটোরিকশার নিচে চাপা পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
