আন্তঃবিশ্ববিদ্যালয় শর্টফিল্ম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২২:০৭
সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি আয়োজিত তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে এ প্রতিযোগিতার  আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত শতাধিক চলচ্চিত্রকে পেছনে ফেলে ১ম হওয়ার গৌরব অর্জন করে দর্শন বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী রিসান আহমেদের তৈরি  ILLUSION শর্টফিল্মটি ।  
 
উৎসবে তার আরেকটি শর্টফিল্ম  LIVING DOLLS কে বিশেষ সম্মাননা দেয়া হয়। চলচ্চিত্র দুইটি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জেসিএস) নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে নির্মান করা হয় বলে জানান রিসান আহমেদ। 
 
 
ইত্তেফাক/ইউবি