মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে রবির পানির প্ল্যান্ট উদ্বোধন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২৩:১৩

নেত্রকোনার  মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। রেলে ভ্রমনকারী যাত্রী সাধারণের সুপেয় পানির এ ব্যবস্থা করেছে মোবাইল ফোন অপারেটর র’বি।

প্ল্যান্টটি উদ্বোধন করেন প্রধান মন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আরিফুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার জয়দেব চৌধূরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, মোহনগঞ্জ পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল প্রমুখ।

এ সময় ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি হেড ড. মোঃ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন র’বি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট, কমিউনেশন এ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি ইকরাম কবীর।

র’বির কর্মকর্তারা জানান ‘নিরাপদ পানি, সুস্থ জীবন’ প্রকল্পের আওতায় র’বির স্থাপিত পানির প্লান্টগুলোর মধ্যে মোহনগঞ্জের প্লান্টটি ৮ম। এটি ঘন্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে পারবে প্ল্যান্টটি। এতে ৫ হাজারের বেশী যাত্রী সাধারণ উপকৃত হবে। করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে এই পদক্ষেপটি বাস্তবায়ন করে মোবাইল অপারেটরটি।

ইত্তেফাক/নূহু