পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রবিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভোরে দেরা গাজী খান জেলায় এক অভিযান চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জঙ্গি ও এক সেনা সদস্য নিহত হয়। এছাড়া এই অভিযানে আধাসামরিক বাহিনীর ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হারুন আহত হয়েছে। তাকে ওই অঞ্চলের একটি সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির
