ভবন থেকে লাফ দিয়ে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৯:২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আহত উকরা সিং মারমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্তনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী উকরা সিং মারমা  কলাভবনের ৪র্থ তলায় উঠে  লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে অন্যান্য শিক্ষার্থীরা ও শিক্ষকরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে তার মৃত্যু হয়। উকরা সিং মারমার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি থানায়।  
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবীর বলেন, লাফিয়ে পরার পর তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিকেলে তার মৃত্যু হয়।  কি কারণে এ ঘটনা ঘটেছে তার সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি।  
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, বিষয়টি তদন্তে প্রক্টর ড. জাহিদুল কবীরকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোহেল রানাকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি