ভারত শাসিত কাশ্মীরে উপনির্বাচন চলাকালীন সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়ে বিক্ষোভকারীরা শ্রীনগরের কাছাকাছি একটি ভোটকেন্দ্রে হামলা চালালে তাদের লক্ষ্য করে আধা-সামরিক বাহিনীর সদস্যরা শটগান থেকে গুলি ছুড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতারা।
গত প্রায় ১০ বছর ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নানান ইস্যুতে বিরোধ লেগেই রয়েছে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের খেপিয়ে দিচ্ছে পাকিস্তান, ভারত এমন অভিযোগ করে আসলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে উভয় দেশই কাশ্মীরকে নিজের অংশ বলে তার শাসনভার গ্রহণের দাবি করে আসছে।
গত বছরের জুলাই মাসে প্রভাবশালী জঙ্গি বুড়ান ওয়ানি ভারতীয় বাহিনীর হাতে নিহত হলে এ অঞ্চলে তীব্র সংঘর্ষ দানা বাধতে শুরু করে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
