কেন্দ্রের ঘোষণা অনুযায়ী রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় সম্মেলন করতে পারেনি ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা বলেন, প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হয়নি। পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দেয়া হয়।
